প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের এই পরীক্ষা ছিল একটা বিপ্লবের মতো। নবম শ্রেণির শেষদিনেও তোমরা জানতে না, তোমরা কেমন SSC পরিক্ষা দিবা। দশম শ্রেণির শুরুতে জানতা না, কি কি অধ্যায় পড়তে হবে। বিজ্ঞান, মানবিক আবার তোমাদের জীবনে আসতে চলেছে, সেটাও অনিশ্চিত। দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসলো। দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান হলো। মানুষের অকল্পনীয় শক্তি ও আল্লাহর ইচ্ছায় দেশের সরকার পড়ে গেলো। শিক্ষাব্যবস্থা গুছানোর উদ্যোগ না নিয়েই তড়িঘড়ি করে এদেশে নির্বাচন হলো। বিপ্লব ১০০% ব্যর্থতার রূপ পরিগ্রহ করে এদেশে এলো আরেক ম্যাকিয়াভেলিয়ান কারেক্টার। এমনিতেই হতাশায় নিমজ্জিত শিক্ষার্থীদের ঘাড়ে লাফ দিয়ে চেপে
বসলেন একজন অতি অদ্ভুত শিক্ষামন্ত্রী।
লেখাপড়া করো ত্তো? নকল আর হবেনা!
তোমরা জাইমা রহমানের সাথে রাজনীতি করবা... আরো বিভিন্ন মন্তব্য।
উনি হলের জানালা দিয়ে উঁকি মারেন, গার্ড করতে হলে যান, দরজার চিপায় দাঁড়িয়ে নকলবাজদের দেখার চেষ্টা করেন। একের পর এক দূর্ঘটনা,মানসিক চাপের মধ্যে তিনি হলে হলে সিসিটিভি ক্যামেরা লাগালেন।
তার উপর হলো প্রশ্ন ফাঁস! টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন পাওয়া গেলো। মন্ত্রীর নাম হেলিকপ্টার। গত জোটের আমলে তিনি হেলিকপ্টারে উড়তেন। প্রথম সারির পত্রিকাগুলো নিউজ করতো,
প্রতিমন্ত্রীর হ্যালিকপ্টার বিলাস।!
আজ তোমাদের ফলাফল। তোমরা যদি ভাল করো, অভিনন্দন। ভাল না করলেও ধন্যবাদ। সারা দেশই যে তোমাদের বিরুদ্ধে, তোমাদের ভাল করা সত্যিই খুব কঠিন।
