আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন।
কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
পোর্টালে প্রবেশ: প্রথমে ফল পুনর্নিরীক্ষণের অফিসিয়াল ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করুন।
তথ্য পূরণ: নির্ধারিত স্থানে শিক্ষার্থীর রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিন এবং ড্রপ-ডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
মোবাইল নম্বর প্রদান: পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিন। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ হলে এই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
বিষয় নির্বাচন: স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন এবং ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।
ফি পরিশোধ: পরবর্তী স্ক্রিনে মোট ফি-এর পরিমাণ প্রদর্শন করবে। বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন। (ফি পরিশোধের বিস্তারিত নিয়ম দেখতে পোর্টালে থাকা ‘হেল্প’ বাটনে ক্লিক করতে পারেন)।
আবেদন জমা প্রদান: সফলভাবে ফি পরিশোধের পর পুনরায় আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
Tags
নোটিস